সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার হোসেন নগর যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। তিনি নগরীর হালিশহর থানার সবুজবাগ এলাকার আবদুর রহমান ভুইয়ার ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, অভিযান চালিয়ে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি তিনি। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর









