সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে ভবনের জানালার গ্রিল কেটে চুরি, ৭ ভরি স্বর্ণসহ ৫ চোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
চট্টগ্রামে ভবনের জানালার গ্রিল কেটে চুরি, ৭ ভরি স্বর্ণসহ ৫ চোর গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরের হালিশহরে একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় সক্রিয় চোর চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাত ভরি সাত আনা চার পয়েন্ট স্বর্ণালংকার এবং একটি চোরাই মোবাইল ফোন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানায়।

এতে জানা যায়, গত ৫ নভেম্বর রাত তিনটার দিকে গোল্ডেন আবাসিক এলাকার কে-ব্লকের একটি ভবনের চতুর্থ তলায় ফয়সল আবদুল্লাহ আদনানের বাসায় সেলাই রেঞ্জ দিয়ে জানালার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে। আলমারি ভেঙে তারা প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনার পর ১১ নভেম্বর হালিশহর থানায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে হালিশহর থানা পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগর, নোয়াখালী এবং হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর চক্রের মূল হোতা আব্দুল আলিম ওরফে শাকিল (২৯) এবং ইয়াসিন আরাফাত শাকিলসহ (২৫) মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকারের সাত ভরি সাত আনা চার পয়েন্ট এবং চোরাই মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।