জাতীয়

চট্টগ্রামে আসবাবপত্র কারখানায় আগুন, দগ্ধ ৭

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামে আসবাবপত্র তৈরি কারখানায় আগুন লেগে ৭ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), রায়হান (১০), তাহেরা বেগম (২০), মাজিদ (১৮) মেহেদি (২৫) ও সোলেমা বেগম (২০)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, শনিবার ভোরে ফার্নিচার কারখানায় আগুন লাগে।  এ সময় কারখানার ভেতরে ঘুমিয়ে থাকা তিন নারীসহ ৭ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সূত্র: রাইজিংবিডি