সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ঘুমের মধ্যে গিলে ফেললেন বাগদানের আংটি!

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
ঘুমের মধ্যে গিলে ফেললেন বাগদানের আংটি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২৯ বছর বয়সী জেনা ইভানস এবং তার হবু স্বামী উচ্চ গতি সম্পন্ন এক ট্রেনে ভ্রমণ করছিলেন। এ সময় কিছু খারাপ লোক তাদের ঘিরে ফেলে। সেই সঙ্গে তাকে বাগদানের আংটিটি গিলে ফেলতে বাধ্য করে। এমনই এক স্বপ্ন দেখে সেদিন ঘুম ভেঙে যায় যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর বাসিন্দা জেনার।

কিন্তু তারপরই জেনা দেখতে পান সত্যি সত্যিই তার আঙুলে পরা বাগদানের হীরের আংটিটি নেই। স্বপ্নের কথা মনে করে সঙ্গে সঙ্গে তার হবু স্বামীকে ফোন করে জেনা ঘটনাটি বিস্তারিত জানান। এরপরই ওই যুগল ছোটেন হাসপাতালে।

চিকিৎসকরা জেনার পেট এক্সরে করে পাকস্থলীতে আংটির অস্তিত্ব দেখতে পান।

এরপর তারা আংটিটা অপসারন করতে জেনাকে একটা ফরম স্বাক্ষর করতে বলেন। তখন তিনি ভয়ে কাঁদতে শুরু করেন। জেনা বলেন, ‘ আংটি সরাতে গিয়ে যদি মরে যাই এটা ভেবে অনেক কেঁদেছিলাম সেদিন’। তিনি আরও বলেন, ‘আমি ববিকে বিয়ে করতে চেয়েছি। এ কারণে অনেকদিন ধরে বাগদানের আংটির জন্য অপেক্ষা করেছিলাম’।

শেষ পর্যন্ত অবশ্য জেনার কিছু হয়নি। চিকিৎসকরা সফলতার সঙ্গেই তার পাকস্থলীতে থাকা আংটিটি অপসারন করতে পেরেছেন। সূত্র : বিবিসি