সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাতে ঘুমের সময় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিলো এক ব্যক্তির। এতে তার ঘুমেও ব্যাঘাত ঘটতো। কিন্তু ডাক্তারি পরীক্ষায় তার শরীরে কোনো সমস্যা ধরা পড়ছিলো না। তবে সমস্যার গোড়া খুঁজে বের করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। তাই রাতে তার ঘুমের সময়টুকুতে কী ঘটে তা ক্যামেরায় ভিডিও করে রাখার সিদ্ধান্ত নিলেন। এরপর যা দেখলেন তা ছিলো একদমই অপ্রত্যাশিত।
ফুটেজ ঘেঁটে ওই ব্যক্তি দেখতে পেলেন তার পোষা বিড়ালটিই তাকে ঘুমের সময় সমস্যায় ফেলছে। ভিডিওতে দেখা গেছে, ঘুমানোর পর বিড়ালিটি এসে তার মুখের ওপর বসে পড়ছে। ওই ব্যক্তির এই ভিডিও টুইটারে শেয়ার করার পর তা ভাইরাল হয়ে পড়ে।

অল্প সময়ের মধ্যেই ভিডিওটিতে ১৪ লাখ লাইক পড়ে এবং ৩ লাখ ৬০ হাজার জন সেটি শেয়ার করে।
অনেকে নানা ধরনের মন্তব্য করে তাদের চিন্তাও শেয়ার করেন।

একজন লিখেছেন, তোমার বিড়াল তোমাকে খুন করার চেষ্টা করছিলো।
আরেকজন লিখেছেন, ‘তোমার স্লিপ ক্যাটনিয়া আছে।’
এই ভিডিও দেখে অন্যারাও তাদের সঙ্গে তাদের পোষা প্রাণীর অদ্ভুত সব কাণ্ডের কথা শেয়ার করতে থাকেন।
একজন লিখেছেন, আমার পোষা বিড়ালটি প্রায়ই আমি ঘুমিয়ে পড়লে আমার নাকের সঙ্গে নাক লাগিয়ে চোখ বরাবর তাকিয়ে থাকে।
আরেকজন লিখেছেন, আমার পোষা বিড়ালটিও মাঝেমধ্যে তার মোটা পশ্চাদ্দেশ আমার মুখের ওপর রেখে আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়।










