সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফ্রুট কাষ্টার্ড, একটি জনপ্রিয় ডেজার্ট, যা এখন শুধু ডেজার্ট হিসাবে নয়, অতিথি আপ্যায়নেও বহুল প্রচলিত। যেহেতু ফ্রুট কাষ্টার্ডে প্রাকৃতিক ফলের উপস্থিতিই বেশী, তাই এটি যেমন সুস্বাদু এবং তেমনি স্বাস্থ্যকর একটি খাবার। আবার অন্য দিক থেকে এর তৈরী প্রক্রিয়াও বেশ সহজ। সাথে সাথে বিভিন্ন ফল দেওয়ায় খাবারটি হয়ে ওঠে রঙ্গিন এবং দেখতেও লাগে অসাধারণ। তাই অতিথি আপ্যায়নের জন্য খুবি ভালো এর মত পরিবেশন খুঁজে পাওয়া দায়।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কি করে বাড়িতেই তৈরী করতে পারেন সুস্বাদু ফ্রুট কাষ্টার্ড…
উপকরন :
ফ্রুট কাষ্টার্ড তৈরী করতে যা যা লাগবে, তার একটি লিষ্ট নিচে দেওয়া হলো। তবে আপনার প্রয়োজন ( কতজন খাবে এবং কতটুকু করে খাবে ) অনুযায়ী এর পরিমান কম বেশী করতে পারেন ; আবার শুধু এই লিষ্টে থাকা ফল সমূহ বাদে অন্য কিছু ফল দিয়েও আপনি নিত্যনতুন স্বাধের ফ্রুট কাষ্টার্ড তৈরী করতে পারেন। সেক্ষেত্রে এই লেখাটিকে গাইড হিসাবে নিতে পারেন অনায়েসে।
✿ দুধঃ ১ লিটার
✿ ডিমঃ ১ টি
✿ চিনিঃ আপনার পরিবারের সদস্যদের মুখের রুচি অনুযায়ী
✿ কাষ্টার্ড পাউডারঃ তিন থেকে চার টেবিল চামচ
✿ লেমন ইয়োলো রংঃ সামান্য
✿ কলাঃ তিন থেকে চারটি
✿ আপেলঃ ১ টি (লাল বা সবুজ)
✿ বেদানাঃ ১টি
✿ পাঁকা পেঁপেঃ একটির চার ভাগের এক ভাগ
✿ টোষ্ট বিস্কুটের গুড়াঃ ২ টেবিল চামচ
✿ পেস্তা বাদামঃ ৮-১০ টা
✿ আঙ্গুরঃ ৫/৬ টি
প্রস্তুত প্রনালি :
প্রথমে ফল গুলি ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর দুধের সাথে ডিম, চিনি, কাস্টার্ড পাউডার ও লেমন ইয়োলো রং ভালো ভাবে মেসাতে হবে। এরপর দুধের মিশ্রন টি চুলায় জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। জ্বাল দেওয়ার সময় ভালো ভাবে নাড়তে হবে। নাড়ার সময় বিস্কুটের গুড়া দিয়ে দিতে হবে। দুধের মিশ্রনটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছোট করে রাখা ফলের টুকরা গুলি দিয়ে দিতে হবে। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর পরিবেশনের আগেই শুধুমাত্র ফ্রিজ থেকে বের করবেন। এভাবেই তৈরী ও পরিবেশন করতে পারেন মজাদার ও সুস্বাদু ফ্রুট কাস্টার্ড।
সূত্র: অনলাইন









