লাইফ স্টাইল

ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন বৃষ, বিবাদ এড়িয়ে চলুন মকর

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৬ ও ৭। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও অ্যামিথিস্ট। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জিমনাস্ট লুদমিরা তোরিশেভা, বিজ্ঞানী নেইল বুয়র, শিল্পপতি আবুল খায়ের লিটু, কবি হেলাল হাফিজ।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সামাজিক সংকটে জড়াতে পারেন। দুপুরের পর পরিস্থিতি মোটামুটি অনুকূল থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থভ্রমণ আনন্দদায়ক হতে পারে।

 

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

নতুন বিনিয়োগে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। আপনজনদের কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

 

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজের মনের কথা স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে।

 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

 

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। মন ভালো থাকবে।

 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। বিনোদন শুভ।

 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত কাজে সুফল পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

সূত্র: এনটিভি