সদ্য প্রকাশিত
রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: খেলাফত মজলিস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার সন্ধ্যায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক এক বৈঠকে এ দাবি জানান।

 
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘সাধারণ জনগণের কষ্টের কথা চিন্তা না করে সরকার স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে। বারবার জ্বালানি গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর অর্থনৈতিক শোষণ চালিয়ে যাচ্ছে।’

 
অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর অধ্যাপক এম কে জামান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন