সদ্য প্রকাশিত
জাতীয়

গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।

হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় হারুন ভবন নামের একটি আবাসিক ভবনে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- সনি বেগম (২৬), তার দুই শিশু সন্তান ইয়াসিন (১) এবং তামিম (৩), গৃহীনি রুবি আক্তার (২০) এবং তার শিশু সন্তান রাজিয়া (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, আমান বাজার এলাকার হারুন ভবনের তৃতীয় তলায় রাতের রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে ওই বাসার বাসিন্দা এবং ওই বাসায় থাকা প্রতিবেশী দুই নারী ও তাদের শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়্। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।