সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

গোলবারের নিচে এখনো অসাধারণ বুফন

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গোলবারের নিচে এখনো অসাধারণ বুফন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গোলবারের নিচে অতন্দ্র এক প্রহরী বললেও ভুল হবে না। সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন জিয়ানলুইজি বুফন। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ইতালিয়ান অধিনায়ক। সিরি আ’তে সবচেয়ে বেশি ‘ক্লিনশিট’ তার দখলে। সব ধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষকে গোল করা থেকে বিরত রাখছেন তিনি।

 

সবশেষ চ্যাম্পিয়নস লিগে আরেক লিজেন্ড ইকার ক্যাসিয়াসের মুখোমুখি হন বুফন। আরেকটি ক্লিনশিটে নিজের শ্রেষ্ঠত্বের জানান দেন। পোর্তোর মাঠ থেকে ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে জুভেন্টাস।

 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই গোলবার সুরক্ষিত রাখেন বুফন। ক্লিনশিট নৈপুণ্যে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন ২০০৬ বিশ্বকাপ জয়ী।

 

১৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুফন ক্যারিয়ার জুড়েই ক্লিনশিটের জন্য সুপরিচিত। ইতালিয়ান লিগে (সিরি আ) সবচেয়ে বেশি মিনিট গোল হজম না করার রেকর্ড ধরে রাখা, টানা সবচেয়ে বেশি ম্যাচে প্রতিপক্ষকে গোল থেকে বিরত রাখা, এক মৌসুমে সবচেয়ে বেশি ক্লিনশিট এবং সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক ক্লিনশিটের কীর্তি তার নামের পাশে।

 

ইতালির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিটের রেকর্ডটিও ভাগাভাগি করেন বুফন। শুধু তাই নয়, ইতালিয়ান যে কারো চেয়ে সবচেয়ে বেশি পেনাল্টি সেভ করেছেন এ জীবন্ত কিংবদন্তি।

সূত্র: বাংলা নিউজ