সদ্য প্রকাশিত
রাজশাহী

গোমস্তাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রায়হান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড়বঙ্গেশ্বরপুর এলাকার এক স্কুল ছাত্রী (১৪) এর সাথে একই উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়ার আব্দুর রহমানের ছেলে রায়হান (২২) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর একপর্যায়ে ওই যুবক স্কুল ছাত্রীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক স্থাপন করে।

 

এদিকে ওই স্কুল ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার দায়েরের পর পুলিশ তার বাড়ি থেকে অভিযুক্ত রায়হানকে আটক করে।

 

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, ঘটনার শিকার স্কুল ছাত্রীকে রোববার ডাক্তারী পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটককৃত যুবক রায়হানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/মি