আইন আদালত

গোবিন্দগঞ্জে শিশু পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জেলার গোবিন্দগঞ্জে শিশু পাচারকারী চক্রের সদস্য আব্দুর রশিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১৮ জুলাই) দিনগত রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বটতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৌর এলাকার বর্ধনকুঠি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আব্দুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

 

সূত্র: বাংলা নিউজ