সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
সোমবার সকাল ১০টায় বিদ্যালয় ক্যাম্পাস হতে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি মহিশালবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহ-চাঁপাই মহাসড়কের দুইপাশে দাড়িয়ে মানববন্ধন করে।

36 copy
২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সূধীজন।

 
সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী।
স/শ