সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

গোদাগাড়ীতে হেরোইনসহ শরিফুল ইসলাম বিশু আটক

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে হেরোইনসহ শরিফুল ইসলাম বিশু আটক

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর স্বানাম ধন্য বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শরিফুল ইসলাম বিশুকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয়েছে।

 

সে গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের একটি দল বৃহস্পতিবার রাত ৯ টায় সময় সুলতানগঞ্জ বাজারের তাঁর ব্যবসায়িক চেম্বারে অভিযান পরিচালনা করে । এসময় তার অফিস কক্ষে আলমারীর উপর সাজানে বই এর পেছন হতে পলেথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার ও শরিফুল ইসলাম বিশুকে আটক করে ।

 

রাজশাহী জেলা মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত শরিফুল ইসলাম বিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোদাগাড়ী মডেল  থানা পুলিশের কাছে সোপার্দ করা হবে।

স/অ