সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

গোদাগাড়ীতে মেধা অন্বেষণ সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গোদাগাড়ীতে মেধা অন্বেষণ সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে দুইদিন ব্যাপি মেধা অন্বেষণ সংস্কৃকিত প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার গোদাগাড়ী শিল্প কলা একাডেমির আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এডিপির সহযোগিতায় এই প্রতিযোগিতা সকাল ১০ টায় জেলা পরিষদ গোদাগাড়ী অডিটরিয়ামে শুরু হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিদ নেওয়াজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তির আয়োজন আছে। আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বায়েজিদ হোসেন ওয়ারেছী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আব্দুল লতিফ, শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এডিপির গ্রোগ্রাম অফিসার সঞ্চিব গাইন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী প্রমুখ।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে আগামী শনিবার বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেওয়া হবে।

স/আর