গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের উপর হামলাকারীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের পুত্র আব্দুল গাফ্ফার সন্ত্রাসীদের অব্যাহতভাবে হুমকি প্রদর্শনের জন্য গোদাগাড়ী মডেল থানায় বৃহস্পতিবার সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, গত ২ নভেম্বর দেওপাড়া ইউনিয়নের নীলবোনা গ্রামের জামায়াতের ক্যাডার মোঃ আবুল কালাম আজাদ, সাগর ওরফে মিশরী ও শাহ্ আলম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ীতে ডেকে হত্যা করার উদ্দেশ্যে মারপিট করে গরুতর রক্তাক্ত জখম করে। সেদিনই আব্দুস সোবহানের ছেলে আব্দুল গাফ্ফার বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করে।
আসামীরা গত ১৭ নভেম্বর জামিনে এসে সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিযোদ্ধা সোবহানের পুত্র আব্দুল গাফ্ফারকে আসামী আবুল কালাম আজাদের বাড়ীর সামনে একা পেয়ে গালি-গালাজ করতে থাকে সে এগুলো করতে নিশেষ করলে পুনরায় খুন-জখমসহ মামলা উঠাইয়া নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে। যা ২০ নভেম্বর গোদাগাড়ী থানায় ডায়েরীভূক্ত করা হয়।

সাধারণ ডায়েরী করার বিষয়টি জানতে পেরে আসামীরা সকলেই মুক্তিযোদ্ধা সোবহানের পরিবারের উপর ক্ষিপ্ত হইয়া হুমকি ধামকি অব্যহত রেখেছে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
স/শ










