গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে এনজিও প্রতিনিধিদের সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার নুরজাহান আক্তার ঝর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিডি পাস সংস্থার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক অলিউল্লাহ, ক্যাশিয়ার টিপু সুলতান প্রমুখ।
সভাটি সঞ্চালন করেন, ফিল্ড ট্রেনার মেন্টাল হেল্থ প্রজেক্ট এডিডি ইন্টারন্যাশনাল রাজশাহীর মোঃ মাহ্বুব আলম মুকুল। আলোচনায় বক্তারা মানসিক রোগীদের মেধাবিকাশ, চিকিৎসাসহ সকল স্তরে তাদের মর্যাদা অক্ষুন্ন থাকে সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। মানসিক অসুস্থ্য ব্যক্তিদের উন্নয়নের জিও, এনজিওসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়।
স/শ











