সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

গোদাগাড়ীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২২১ মিনিট পড়া
গোদাগাড়ীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় সাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ সরেন (১৩) উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রামেক আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহত স্কলছাত্রের মরদেহ রামেকের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

এএইচ/এস