আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ী উপজেলা গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর-নাকড়া দিঘীর ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় চলা চলে জনগনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাদিয়ে প্রতিদিনের চলাচলের পথ চারিরা পরছে প্রায় দিনই বিপদে ফলে এক রকম আশঙ্গা নিয়ে এই অঞ্চলের সাধারণ মানুষ চলাচল করছে। বিশেষ করে ঐ এলাকার কৃষকদের পোহাতে হচ্ছে কঠিন দূর্ভোগ।
হুজরাপুর-নাকড়া দিঘীর সংযোগ সড়ক দিয়ে বর্তমান সময়ে আমদ ধান কাটার মৌসুম চলছে । ফলে অত্র অঞ্চলের কৃষকেরা একমাত্র এই রাস্তার উপর ভর করে ধান মেড়ে যানবাহনে করে বাড়ীতে আনতে হয়। কাঁচা রাস্তাটি বর্তমানে খনাখন্দরে ও গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশার কারণে ট্রলি, নসিমন, ভূটভূটি, ভ্যান এমনটি গরুর গাড়ীও ঠিকমত চলতে পারছে না। রাস্তাদিয়ে আসার সময় গাড়ীর চাকা ঠিকমত না চলতে পারায় ট্রলি নসিমন করিমন উল্টে দূর্ঘটনার শিকার হতে মানুষ মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রাস্তাটি দিয়ে চলার সময় অপর প্রাপ্ত হয়ে কোনো সাইকেল কিংবা গাড়ী আসলে পাসিং করা সম্ভব নয় না দাঁড়িতে থাকতে হয়। ঐ এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাপলা আক্তার সিল্কসিটি নিউজকে বলেন. প্রতিদিন এই কাঁচা রাস্তাদিয়ে স্কুলে আসতে হয়। রাস্তাটি দিয়ে সাইকেল, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রতিদিন অনেক লোক যাতায়াত করে কিন্তু রাস্তাটি অনেক খারাপ হওয়ার কারনে প্রতিদিন দূর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, বর্ষা মৌসুম আসলে আমরা সহ স্কুলের শিক্ষার্থীরা পায়ে হেটে কাঁদার মধ্য দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। বেশী বর্ষা হলে স্কুলের ছাত্র-ছাত্রীরাও আসতে চায় না ফলে স্কুলে উপস্থিতি কমে যায়।
নাকড়াদিঘী গ্রামের কৃষক আনারুল বলেন, কাঁচা রাস্তাটির বেহাল দশার কারনে আমাদের ক্ষেতের কাজ ও ফলস ঘরে তোলার কাজে খুবই কষ্ট হয়। ট্রলি, নসিমন না চলতে পারার কারনে রাস্তায় দূর্ঘটনা ঘটছে। কৃষক সাবিরুল ও জহরুল বলেন বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের সময় আমাদের কে এখনও কাঁচা রাস্তায় দিয়ে চলতে হয় এ কথা ভাবতে অনেক কষ্ট হয়।
আরও দুই কৃষক জানান, রাস্তটি দিয়ে ফলস মাড়াই করে ঘরে তোলার সময় ট্রলি রাস্তায় না চলতে পারায় উল্টে গিয়ে কৃষকেরা দূর্ঘটনায় শিকার হয়ে দীর্ঘদিন বিছানাতেই পড়ে থাকতে হচ্ছে। গত মঙ্গলবার এই রাস্তাদিয়ে ধান মাড়াই করে বাড়ী নিয়ে যাবার সময় ট্রলি উল্টে গিয়ে একজন গুরুতর আহত হয়েছে। এই এলাকার জন সাধারণ দ্রুত রাস্তটি পাঁকা করনের জন্য সরকারের প্রতি দৃষ্টি কামনা করেন।
আজ বুধবার হুজরা পুর উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক সায়েদ রতন আহম্মেদ রাস্তার এমন চরম দশা দেখে একটি গাড়ীর উল্টে পড়ে থাকার ছবি দিয়ে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘গোদাগাড়ী উপজেলার রাস্তাঘাট উন্নয়নের জোয়ারে আজ ডিজিটালের হাওয়ায় টালমাটাল। এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর-নাকড়া দিঘীর ডিজিটাল রাস্তার চিত্র। খানাখন্দকে রাস্তায় প্রতিদিন জনগনের অসুবিধার শেষ নাই। প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনা ঘটে থাকে।আজ সেই দূর্ঘটনার শিকার ক্ষেতের কৃষক। যদিওকেউ নিহত হয়নি,কিন্তু মনে ঘৃনার জন্ম দিয়েছে কৃষকের তাদের প্রতি যারা বার বার ভোটের বানিজ্যে প্রতিশ্রুতি দিয়েও জনগনের খোঁজখবর নেই নি। হায়রে রাজনীতি,ডিজিটাল জোয়ার…..!!!!’।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মোস্তাক আহম্মদ সিল্কসিটি নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন রাস্তা পাঁকা করনের জন্য স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী হাতে নিয়েছেন তবে এই রাস্তটি আছে কিনা তা ফাইল দেখলে বলতে পারবেন বলে জানান। এছাড়াও সংসদ বিভিন্নরাস্তা সংস্করনের জন্য জোর প্রচেষ্টা আছে বলে জানান।
স/শ











