নিজস্ব প্রতিবেদক:
বিজিবি’র ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিদিরপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

বিজিবি টহল কমান্ডার হাবিলদার স্বরোজ কুমারের নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফুলতলা নামক এলাকায় টহল পরিচালনা করে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
আটককৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১০ দশ লাখ টাকা মাত্র। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় ওই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।
স/আর
২। উক্ত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে যথাসময়ে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।










