গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জহুরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেছে গোদাগাড়ী উপজেলা ও পৌরসভার যুব সংহতি ও ছাত্র সমাজ। বৃহস্পতিবার জাতীয় পার্টির ডাইংপাড়া কার্যালয়ে এক সভার আয়োজর করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোদাগাড়ী পৌর যুব সংহতির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অবাঞ্চিত ঘোষণার লিখিত পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
লিখিত পত্রে বলা হয়, মোঃ জহুরুল ইসলাম বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহারের করার কারণে তাকে অবাঞ্চিত ঘোষনা করা হল।

সভায় সভাতিত্ব করেন গোদাগাড়ী পৌর যুব সংহতির আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক সাব্বির রহমান বাবু, সদস্য সচিব মশিউর রহমান, পৌর যুব সয়হতি সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক রবিউল আওয়াল, সদস্য সচিব সানোয়র করিম, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক রহমাতুল্লাহ, সদস্য সচিব রাসেল, পৌর যুব সংহতির পেেত্যক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাাদক প্রমুখ।
স/বি










