সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাপানি গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর জনপ্রিয় গেইম সুপার মারিও এই পর্যন্ত ৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
দুই বছর আগে গেইমটি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য উম্মোচন করা হয়েছিল। সম্প্রতি নিনটেনডোর আয় নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন এই তথ্য পাওয়া যায়।

গেইমটি আয়ের ৭৭ শতাংশ এসেছে অ্যাপলের অ্যাপস্টোর থেকে। বাকি ২৩ শতাংশ এসেছে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম থেকে।
তবে চলতি বছরের প্রথম প্রান্তিকের হিসাবে প্লেস্টোর থেকে আয় বেড়েছে সুপার মারিও রানের। প্লাটফর্ম থেকে আয় হয় ৩৫ শতাংশ।
গেইমটি সবচেয়ে বেশি কেনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া গেইমটি মোট আয়ের ১৭ শতাংশ এনেছে জাপানের ব্যবহারকারীদের কাছ থেকে।
গেইমটি প্রথমে আইওএস প্লাটফর্মের জন্য বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। গেইমটি এতটা জনপ্রিয়তা পেয়েছে যা পোকেমন গো এর রেকর্ড ভেঙেছে। পোকেমন গো ৪০ মিলিয়ন ডাউনলোড হতে সময় লেগেছিলো ১১ দিন। সেখানে নিনটেন্ডোর গেইমটির সময় লেগেছে মাত্র চার দিন। পরবর্তীতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য আনা হয়েছিল।









