সিল্কসিটিনিউজ ডেস্ক:
আনারস ও শসা দুটোই হচ্ছে ঔষধি ফল। গাউট বা গেঁটে বাত রোগ সারাতে এই দুই খাবার খুবই উপকারি।
গাউট বা গেঁটে বাত রোগ কি?

রক্তে ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে অনেক সময় বিভিন্ন জয়েন্টে প্রদাহ হয়। এ প্রদাহকে গাউট বা গেটেবাত বলে। গাউট বা গেঁটে বাত রোগের লক্ষণ
১. এই রোগে পায়ের বৃদ্ধাঙ্গুলিকে আক্রমণ , আঙুল ফুলে যায় এবং লাল হয়ে যায়।
২. এই রোগে হাত ও পায়ের অন্যান্য আঙুল, কুনুই, গোড়ালি, কবজি, হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়। আপনি জানেন কি? আনারস ও শসা একত্রে খেলে গাউটের সমস্যা কমে যায়।
গাউট অ্যাটাক প্রতিরোধে আনারস ও শসার দিয়ে তৈরি একটি পানীয় তৈরির কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।
আসুন জেনে নেই কীভাবে এই পানীয় তৈরি করা যায়।
উপকরণ
শসা এক কাপ, আনারস এক কাপ, আদা একটি কাপের চার ভাগের এক ভাগ, পানি এক কাপ ও অর্ধেকটা লেবুর রস
প্রণালী
সব উপাদান একটি ব্ল্যান্ডারে নিয়ে একত্রে ব্ল্যান্ড করুন। পানীয়টি পান করুন। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।









