সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক, পিকআপ ভ্যান জব্দ

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক, পিকআপ ভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ আন্ত:জেলা ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। শুক্রবার ভোরে গুরুদাসপুর উপজেলার শিকারপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

 

  • আটককৃত ডাকাতরা হচ্ছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের কলেজ ছাত্র এমরান আলী (২০) , ইসলাম হোসেন (১৭), ডাকাত দলের সরদার একই গ্রামের আব্দুস সালাম (৪০), আকবর আলী (২৫), সবুজপাড়া গ্রামের বছির উদ্দিন (৩০) এবং পিকআপ চালক টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার মহিষপুর গ্রামের দিলিপ কুমার (৩০)।

 

  • পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সংঘব্ধ ডাকাতরা একটি হলুদ রংয়ের পিকআপ (নং ঢাকা মেট্রো-ন-১৮-৭৬৫৪) যোগে শিকারপুর বাজারে প্রবেশ করে। এসময় বাজারের আনিসুর রহমানের মোবাইলের দোকান, পার্শ্ববর্তী আহসান হাবীবের কাপড়ের দোকান ও শাহিনুরের ষ্টেশনারী দোকানের তালা ভেঙ্গে ডাকাতির প্রস্তুতি নেয়। সময় স্থানীয়দের সহযোগিতায় নৈশপ্রহরীরা ৬ ডাকাতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে ডাকাতদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।

 
এলাকাবাসীর ধারণা, মাসখানেক আগে শাহিনুরের দোকান চুরি হওয়ার ঘটনায় স্থানীয়রা জড়িত ছিল, সেহেতু এই ডাকাতি ঘটনায় স্থানীয় অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস সিল্কসিটি নিউজকে  জানান, পিকআপ চালক দিলীপ কুমার দীর্ঘদিন যাবৎ ডাকাতির কাজে ওই পিকআপ ভ্যান ভাড়া খাটাতো। তবে এই ডাকাতির সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ