সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

গাড়িতে নেওয়া কোবরা সাপের দংশনেই ৫ জনের মৃত্যু!

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২১২ মিনিট পড়া
গাড়িতে নেওয়া কোবরা সাপের দংশনেই ৫ জনের মৃত্যু!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিনিবাসে যাওয়ার পথেই ভয়ংকর বিষাক্ত কোবরা সাপের কামড়ে মিশরে একই পরিবারের চার সদস্যের করুণ মৃত্যু হয়েছে। গাড়ির পেছনে একটি কার্টুনে সাপটি রাখা ছিল। সেখান থেকেই পালিয়েই সাপটি যাত্রী বসার জায়গায় চলে আসে। এরপর মৃত্যুর খেলায় মেতে উঠে সাপটি। গাড়ির চালকসহ মৃত্যু হয় পাঁচজনের।

আরব নিউজ জানায়, গাড়ির চালক গাড়ির মালিকের সঙ্গে কোবরা সাপটি আলেকজান্দ্রিয়া থেকে উত্তর মিশরের কাফর-এল শেইখে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন। তবে মিনিবাসের যাত্রীরা বাসের পেছনে কোবরা সাপ সমন্ধে অব অবগত ছিলেন কিনা জানা যায়নি।

গাড়ির ড্রাইভারসহ সকলেই মৃত্যুবরণ করেন সাপের কামড়ে। নিহতরা হলেন- ত্বহা আব্দুল গাফ্ফার খলিফা, তার স্ত্রী সুন্দুস নসর ইসা, নসবি সাইদ শরসের এবং তার বড় খালা জয়নব নববার।

গাড়িটির চার যাত্রীকে কামড়ে দেওয়ার পর যখন তারা সকলে মারা যাচ্ছিলেন তখন সাপটি গাড়ির চালককেও কামড়ে দিয়ে গাড়ি থেকে পালায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলেই চালকেরও মৃত্যু হয়।

এদিকে সাপটি যখন তার হত্যালীলা শেষ করে পালিয়ে যাচ্ছিল তখন স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শী সাপটিকে হত্যা করে।
উল্লেখ্য, বাংলাদেশেও রয়েছে এমন ভয়ংকর সাপের বিস্তার। বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের দংশনের শিকার হন, এবং অন্তত ছয় হাজার মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের অক্টোবরে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এ তথ্য দেখা গেছে। দেখা গেছে, প্রতি বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই- এই তিন মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে।

বন্যপ্রাণী বিশেষ করে সাপ এবং সাপের দংশনজনিত মৃত্যু এবং শারীরিক ও মানসিক আঘাত নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় সাপের কামড় এবং তা থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে।

সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এমএ ফায়েজ গণমাধ্যমকে বলেছেন, দেশে যেসব সাপ রয়েছে, তার মধ্যে সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়।

সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে, এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে। স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে।