সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

গাবতলীর নশিপুর ইউপির উপ-নির্বাচনে মোখলেছার নির্বাচিত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
গাবতলীর নশিপুর ইউপির উপ-নির্বাচনে মোখলেছার নির্বাচিত

আল আমিন মন্ডল, বগুড়া:

বগুড়ার গাবতলী ৯নং নশিপুর ইউপির ৫নং ওয়ার্ড (কোলারবাড়ী) উপ-নির্বাচনে মোখলেছার রহমান সাকিদার (ফুটবল) প্রতিক নিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার নশিপুর ইউপির ৫নং ওয়ার্ডে কোলারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১৭০২ জন ভোটারের মধ্যে ১৩৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে মোখলেছার রহমান (ফুটবল) প্রতিক ৪৪৮ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মান্নান (মোরগ) প্রতিক পেয়েছেন ৩৪৫ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, গাবতলী রিসোর্স ইন্সট্রাক্টর একেএম আজিজুল বারী। আইন শৃংঙ্খলার দায়িত্ব পালন করেন ওসি খায়রুল বাসার, ওসি (তদন্ত) নুরুজ্জামান, (তদন্ত) সোহেল রানা, এসআই শাহাদৎ হোসেন সঙ্গীয় ফোর্স ও আনসার সদস্যগণ।

গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, নশিপুর ইউপির ৫নং ওয়াডের্র উপ-নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও উপ-নির্বাচনে মোখলেছার রহমান সাকিদার (ফুটবল) প্রতিক ৪৪৮ভোট পেয়ে বে-সরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন বলে তিনি জানান।

স/অ