সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহত

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে সরকার বলছে, জঙ্গিদের ‘আস্তানায়’ নিরাপত্তা বাহিনীর চালানো পৃথক তিনটি অভিযানে সন্দেহভাজন ১১ জন জঙ্গি নিহত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজধানী ঢাকার কাছে গাজীপুরের দুটো এলাকায় এবং টাঙ্গাইলে এসব অভিযান চালানো হয়।

 

গাজীপুরের পাতারটেকে চালানো অভিযানে মোট সাতজন, হারিনালে দু’জন এবং টাঙ্গাইলে আরো দু’জন নিহত হয়েছে।

 

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা এসব আস্তানায় আজ শনিবার সকাল থেকে অভিযান চালাতে শুরু করে।

 

অভিযানে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট এবং বিশেষ বাহিনী র‍্যাবের সদস্যরা অংশ নেয়।

 

নিহতদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি।

_91630735_08-10-16-gazipur_jmbdeath-9

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন নিহতদের একজন নিউ জেএমবির ঢাকার বিভাগীয় কমান্ডার আকাশ।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে চালানো অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ার পর এই আকাশের নেতৃত্বে সংগঠিত হচ্ছিলো।

 

অভিযানে অংশগ্রহণকারী পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, দুর্গাপূজা ও আশুরাকে সামনে রেখে জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে তারা ধারণা করছেন।

 

পুলিশ বলছে, অভিযানের সময় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু এসময় তারা বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও তখন পাল্টা গুলি ছোঁড়ে।

 

তিনটি জায়গাতে প্রায় একই সময়ে এসব অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

_91630737_08-10-16-gazipur_jmbdeath-2

সূত্র: বিবিসি বাংলা