সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

গণমাধ্যম কর্মীদের ওয়েজবোর্ড ঘোষণা ও নিয়োগপত্র প্রদানের দাবি

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গণমাধ্যম কর্মীদের ওয়েজবোর্ড ঘোষণা ও নিয়োগপত্র প্রদানের দাবি

নিজস্ব প্রতিবেদক:

গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। বিএফইউজের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১ টায় নগরীর আলুপট্টি মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচি থেকে রাজশাহীর বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবি এবং সাংবাদিকদের হয়রানী ও বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদও জানানো হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, আরইউজে নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সোনারদেশ ইউনিট প্রধান দুলাল আব্দুল্লাহ, ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম প্রমুখ।

 
মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সংবাদ কর্মীদের নিয়োগপত্র প্রদানের জোর দাবি জানান।

স/আর