সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ- সেই গণতন্ত্র, যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে’।

রোববার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের ওপর ভিত্তি করে একটি সমাজ। ’

তারেক রহমান বলেন, ‘সত্যের সৌন্দর্য হলো- অপপ্রচার এবং ষড়যন্ত্রের ওপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে, অবশেষে ন্যায়বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে। ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি- যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন ও কোনো পরিবার ধ্বংস হবে না।’

সূত্র: যুগান্তর