সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

খেলার আমন্ত্রণ পেয়ে ঘাম ঝরালেন শারাপোভা

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
খেলার আমন্ত্রণ পেয়ে ঘাম ঝরালেন শারাপোভা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ডোপ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দ্বিতীয়বারের মতো কোর্টে খেলার আমন্ত্রণ পেলেন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। আগামী ৫ মে থেকে শুরু হওয়া মাদ্রিদ ওপেনে ডাক পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান এ নারী তারকা। এর আগে স্টুটগার্ট গ্র্যান্ড প্রিক্সে খেলার ডাক পান তিনি।

 

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী শারাপোভা ১৫ মাস টেনিস থেকে নির্বাসিত হন। তবে ফিরেই একের পর এক সুসংবাদ পাচ্ছেন। আর এরই সুযোগে নিজেকে প্রস্তুত করছেন তিনি। জিমে কঠোর পরিশ্রম করছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেন ২৯ বছর বয়সী শারাপোভা। যেখানে দেখা যায় জিমে কঠোর পরিশ্রম করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কিছুটা ব্যালেন্স করে নিলাম। কঠোর পরিশ্রমের পাশাপাশি ইয়গাও সেরেছি।

 

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বল্ডন ওপেন জিতে হইচই ফেলে দেন শারাপোভা। দু’বছর পরই জেতেন ইউএস ওপেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন। আর ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেনর জিতে ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন। দু’বছর পরই ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় ট্রফি জেতেন তিনি।

সূত্র: বাংলা নিউজ