লাইফ স্টাইল

খেজুরের লাচ্ছি রেসিপি

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খেজুরের লাচ্ছি রেসিপি

উপকরণঃ
▪️খেজুর- ১০-১৫টি
▪️কাজুবাদাম- কয়েকটি
▪️দই- ১ কাপ
▪️দুধ- আধা কাপ
▪️বরফ কুচি- ১ কাপ
▪️চিনি- স্বাদমতো
▪️পেস্তাবাদাম কুচি- কয়েকটি।

উপকরণঃ
▪️প্রথমে খেজুর ধুয়ে বীজ ফেলে দিন। এবার খেজুরগুলো দুধে ভিজিয়ে রাখুন অন্তত ঘণ্টা চারেক। এরপর খেজুর নরম হয়ে আসবে। তখন দুধসহ খেজুরগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান দই, চিনি, কাজু বাদাম ও বরফ। এরপর আরেকবার ব্লেন্ড করে নিলেই তৈরি খেজুরের লাচ্ছি।