সিল্কসিটিনিউজ ডেস্ক:
খুলনার বটিয়াঘাটা উপজেলার যুদ্ধাপরাধ মামলার ৫ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষিখোলা গ্রামের মৃত রহমত উল্লাহ’র ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের মৃত দবির উদ্দিন গোলদারের ছেলে কামাল উদ্দিন গোলদার।
বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরপর যাচাই বাছাইকালে জানা যায় গ্রেফতারকৃতরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলার আসামি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন










