সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার ৬ আইনজীবী। রোববার বিকাল ৩টায় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা ফটকে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকালে তিনি খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধরণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বেলা সোয়া ১২টার দিকে কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সংবলিত চিঠি গ্রহণ করে বলেও জানান শামসুদ্দিন দিদার।
সমকাল










