সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার মুক্তি দাবিতে শাহবাগে বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা এবং তড়িঘড়ি করে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে করেছে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি শাহবাগ মোড় থেকে ইন্টার কন্টিনেন্টাল ঢাকা (সাবেক শেরাটন) মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপির সহদফতর সম্পাদক মুনীর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক সঞ্জয় কুমার দেসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা খালেদা জিয়ার মুক্তির ও তারেক রহমানের বিরুদ্ধে সাজা এবং তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।