সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার মামলা বিষয়ে বিএনপির ১ ঘণ্টার বৈঠক

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
খালেদা জিয়ার মামলা বিষয়ে বিএনপির ১ ঘণ্টার বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মামলা ব্যাপারে বিএনপি নেতারা মঙ্গলবার রাতে এক ঘণ্টা বৈঠক করেছেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শুরু হয়ে, চলে রাত সোয়া ৮টা পর্যন্ত।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, মামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার মেডামের (খালেদা জিয়ার) মামলার শুনানি হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এজে মোহাম্মাদ আলী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।