সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা তৈয়্যবা মজুমদারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বুধবার (১৮ জানুয়ারি)। ২০০৮ সালের এ দিনে তিনি ইন্তেকাল করেন।
তৈয়্যবা মজুমদার জিয়াউর রহমানের শাশুড়ি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নানী। তিনি দিনাজপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘তৈয়্যবা মজুমদার মারা যাওয়ার সময় খালেদা জিয়া ও তারেক রহমান জেলে ছিলেন। পরে তাদের দু’জনকেই মঈন-ফখরুদ্দিন সরকার প্যারোলে মুক্তি দেন।’
শায়রুল জানান, মায়ের মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া বিশেষ নামাজ আদায় করেছেন ও কোরআন তেলাওয়াত করেছেন। এছাড়া, খালেদা জিয়া দেশবাসীর কাছে তার মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়াও চেয়েছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন










