সদ্য প্রকাশিত
জাতীয়

খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশ নজিরবিহীন: জয়নুল আবেদীন

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশ নজিরবিহীন: জয়নুল আবেদীন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন বিএনপি নেত্রীর আইনজীবী জয়নুল আবেদীন।

তিনি বলেন, আদালত জামিন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেননি। এটি নজিরবিহীন আদেশ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশ দেন।

এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন-দুদককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন আদালত।

যুগান্তর