সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না শরিকরা : বিএনপিকে ইসির চিঠি

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না শরিকরা : বিএনপিকে ইসির চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোস্টার, ব্যানার বা অন্য কোনো প্রচার উপকরণে দলীয় প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না বিএনপির সঙ্গে জোটভুক্ত নিবন্ধিত দলের প্রার্থীরা। গতকাল বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) থেকে এই কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিএনপি থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে বিএনপি থেকে জানতে চাওয়া হয়-ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর কেউ কেউ দলীয় প্রধান হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে চায়।

বিএনপিকে লেখা ইসির চিঠিতে বলা হয়েছে-গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।

এবারের সংসদ নির্বাচনে বিএনপি, গণফোরাম, জেএসডি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, নাগরিক ঐক্যসহ আরও বেশ কিছু দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। এদের মধ্যে নাগরিক ঐক্য ও জামায়াতে ইসলামী অনিবন্ধিত দল হওয়ায় তারা সরাসরি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। একই সঙ্গে ২০ দলীয় জোটের নিবন্ধিত দল এলডিপিসহ ছোট ছোট আরও কয়েকটি দলের প্রার্থীরাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে।