সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
খালেদা জিয়ার লন্ডনযাত্রা: বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনে যাত্রা করবেন। তাকে বিদায় জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ এই সতর্কাবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরাও।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০ টার দিকে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আমরা মনে করি, এ সময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান আমি নিজে পরিদর্শন করেছি। আমাদের এখানে নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে।

তিনি বলেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। এছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যাতে কোনো প্রকার নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।

সূত্রমতে, মূলত বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীদের ভিড় হতে পারে। সেই জায়গাতে মূল ভূমিকা পালন করবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের সঙ্গে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়া থাকবেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অধিনায়ক শিহাব কায়সার খান জানান, মঙ্গলবার সকাল থেকেই আমাদের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। পুরো বিমানবন্দর এলাকা আমাদের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে দেবে। অতিরিক্ত সদস্যদের পাশাপাশি কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সন্দেহজনক হলেই তল্লাশি চালানো হবে।

 

সূত্র: যুগান্তর