সদ্য প্রকাশিত
নাটোর

খরা মোকাবেলায় লালপুরে সিসিসিপির ওসাকা প্রকল্পের সমাপনী সভা

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
খরা মোকাবেলায় লালপুরে সিসিসিপির ওসাকা প্রকল্পের সমাপনী সভা

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সিসিসিপির আয়োজনে ও অর্গানাইজেশন ফর সোসাল এ্যাডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিসের (ওসাকা) বাস্তবায়নে ‘খরা মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।

 

এ সময় উপস্থিত ছিলেন, লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মুহা. আবু তাহির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ওসাকার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, উপ-সহকারী আঃ রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুমা হাসনাত, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গের প্রধান সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক মোজাম্মেল হক,  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পিসিডি-সিসিসিপি‘র প্রজেক্টের এ্যাডমিন অফিসার আসাদুজ্জামান প্রিন্স।

 
উপজেলার লালপুর, বিলমাড়ীয়া, ঈশ্বরদী, এবি, কদিমচিলান ও দুয়ারিয়া ইউনিয়নে ২০১৪ সালে পিসিডি-সিসিসিপি ‘জলবায়ু পরিবর্তনজনিত খরার বিপদাপন্নতা হ্রাসে বহুমুখী অভিযোজন কৌশল ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ উপ-প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব ব্যাংক ও বিসিসিআরএফ’র আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডডেশনের (পিকেএসএফ) প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মাঠ পর্যায়ে ২০১৬ সালের প্রকল্প সমাপ্তিকরনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

স/শ