সিল্কসিটিনিউজ ডেস্ক:
পল্টন, মতিঝিল, রুপগঞ্জ, ফতুল্লা থানায় পুলিশের কাজে বাধা দেয়া, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ১১মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ছয়জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিন দেন।

খন্দকার মাহবুব ছাড়া অন্যরা হলেন- আব্দুর রেজাক খান, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, সানা উল্লা মিয়া ও তৈমুর আলম খন্দকার। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।










