সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

ক্ষমা চাই ড. ইউনূস স্যার: আসিফ নজরুল

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৯২ মিনিট পড়া
ক্ষমা চাই ড. ইউনূস স্যার: আসিফ নজরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

শনিবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের সঙ্গে ড. ইউনূসের বেশ কয়েকটি ছবিও আপ করা হয়েছে।

এরমধ্যে একটি ছবিতে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার গ্রহণ করছেন। আর দুটি ছবি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

এছাড়া সর্বশেষ ছবিটি ঢাকার তৃতীয় শ্রম আদাল‌তের। যেখানে পুলিশ ড. ইউনূসকে আদালতে নিয়ে যাচ্ছে।

আসিফ নজরুল লেখেন, ‘সামান্য সম্মান কেউ পেলে তা নিয়ে কি যে হৈ চৈ করা হয় দেশে! অথচ সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম পুরস্কার আর অসাধারণ সব সম্মান পেয়ে চলেছেন আমাদের দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের প্রশংসা করে তিনি লেখেন, ‘সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে তার (ইউনূস) নামে খোলা হচ্ছে সেন্টার। ভারত থেকে ভিয়েতনাম, আমেরিকা থেকে আইভোরিকোস্ট সবখানে তিনি অতি সম্মানিত ব্যক্তিত্ব।’

‘আর এদেশে তার নাম নেয়া নিষিদ্ধ এখন। তিনি কি সম্মান বয়ে আনছেন দেশের জন্য তা ছাপাতে পারে না কোনো পত্রিকা। কারণে অকারণে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয় তাকে।’

ঢাবির এ অধ্যাপক আরও লেখেন, ‘দূর থেকে এখন দেখতে হয় তাকে। আলোকজ্জ্বল মঞ্চের মধ্যমনি হয়ে আছেন তিনি প্যারিস থেকে প্রিটোরিয়া সবখানে। তাকে দেখি আর গভীর অপরাধবোধে ভারী হয়ে ওঠে মন। পাহাড়সম এই মানুষটাকে আমরা একটুও রক্ষা করতে পারলাম না এতো বড় অন্যায়, এতো অপপ্রচার, এতো অবমাননা থেকে!’

‘ক্ষমা চাই ইউনূস স্যার। তবে স্যার আমরা যদি নাও পারি আমাদের সন্তানরা হলেও পারবে একদিন। বাংলাদেশকে অবশ্যই ফিরে পাবেন আপনি।’