সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

ক্ষমতা টিকিয়ে রাখতে উৎপীড়ন : ফখরুল

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ক্ষমতা টিকিয়ে রাখতে উৎপীড়ন : ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর উৎপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার রাতে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুককে তার ঢাকার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করায় বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অব্যাহতভাবে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার করে কারান্তরীণ ও কারা নির্যাতন না চালালে তাদের অবৈধ সরকার টিকে থাকবে না। এ জন্য তারা উৎপীড়নের পথ অবলম্বন করছে। এটি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলগুলোর অস্তিত্ব মুছে ফেলে নিজেদের একচ্ছত্র স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখা।’

 

মির্জা ফখরুল অবিলম্বে খন্দকার মাশুকুর রহমান মাশুকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

অপর এক বিবৃতিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং একই উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমানকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় তাদের স্ব স্ব পদ থেকে বরখাস্ত করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মির্জা ফখরুল।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে বর্তমান শাসকগোষ্ঠী তাদের চিরাচরিত ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে বিরোধী দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের মাধ্যমে তাদের নিজ নিজ পদ থেকে বরখাস্ত করে স্থানীয় প্রশাসনে আওয়ামী লীগ দলীয় লোকদের বসানোর চক্রান্তে লিপ্ত হয়েছে।’

 

তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকারকে তুচ্ছজ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের বরখাস্ত করার ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একদলীয় শাসন ব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়নের জন্যই বিরোধী দলীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনে দলীয় নিয়ন্ত্রণ চূড়ান্ত করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য।’

 

মির্জা ফখরুল বরখাস্ত করা জনপ্রতিনিধিদের মামলা প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে পুনর্বহালের জোর দাবি জানান।

সূত্র:রাইজিংবিডি