সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই ক্লোজড

নিউজ ডেস্ক১৪ জুন ২০১৮১ মিনিট পড়া
ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই ক্লোজড

সিল্কসিটিনিউজ ডেস্ক:  

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক বিক্রেতা সাগর মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপ পরিদর্শক (এসআই) সামসুল হককে ক্লোজড করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।

বুধবার (১৩ জুন) বিকেলে বন্দর ফাঁড়ি থেকে এসআই সামসুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। এসআই সামসুল হকের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর ফরাজীকান্দা এলাকার লাহর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মাদক বিক্রেতা সাগর মিয়াকে সোমবার (১১ জুন) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সামসুল হক আটক করেন। এরপর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন বলে সাগরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন। মঙ্গলবার ৫৫ পিস ইয়াবাসহ সাগর মিয়াকে আদালতে পাঠানো হয়।