আন্তর্জাতিক

ক্রমেই বাড়ছে সংক্রমণ, ভারতজুড়ে করোনায় মৃত বেড়ে ৭৭৫

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২০২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে ফের লাফিয়ে বাড়ল করোনায় মৃতের সংখ্যা। একদিনে মৃত্যু হল ৫৭ জনের। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজারেরও বেশি। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন, ১৪২৯ জন।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে মোট আক্রান্ত ২৪ হাজার ৫০৬ জনের মধ্যে মৃত ৭৭৫ জন ছাড়াও সেরে উঠেছেন বা নিজেদের দেশে চলে গেছেন এমন ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৬৩ জন। ফলে বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা রয়েছে ১৮ হাজার ৬৬৮ জন।

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যে বর্তমানে মহারাষ্ট্র। মৃতের নিরিখেও এই রাজ্যই সবার ওপরে। দেশে কেরলে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিললেও এখন নিজেদেরকে সামলে নিয়েছে এই বাম শাসিত রাজ্য।

অন্যদিকে লকডাউন ৩১ দিন পার করার পরে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের তরফে নয়া এই নির্দেশিকা দেওয়া হয়েছে। খুলে দেওয়া হবে সব দোকান। মিউসিনিপ্যাল মার্কেট কমপ্লেক্সের যে কোনও দোকান খোলা থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য দোকানও খুতে বলা হয়েছে। তবে শপিং মল বন্ধই থাকবে।

উল্লেখ্য, আপাতত আগামী ৩ মে অবধি রয়েছে লকডাউন। তবে ফের লকডাউন বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার, এমন জল্পনা ছড়িয়েছে চতুর্দিকে। তবে সরকারি তরফে এখনও কিছু জানানো হয়নি।

সূত্র: কলকাতা 24

ট্যাগ: