সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বিয়ের উৎসবে গাছ উপড়ে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ক্যালিফোর্নিয়ায় বিয়ের উৎসবে গাছ উপড়ে পড়ে নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিয়ের উৎসবে একটি বিশাল আকৃতির গাছ পড়ে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি পার্কে বিয়ের উৎসবে আগত লোকজন যখন ছবি তুলছিলেন, তখনই হঠাৎ একটি বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ তাদের গায়ের ওপর পড়ে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

 
লস অ্যাঞ্জেলস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে, হুইটিয়ারের পেন পার্কে ছয় ব্যক্তি গাছের নিচে চাপা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনতে পান এবং সেখান থেকে লোকজনকে দৌঁড়াতে দেখেন।

 
ক্যালিফোর্নিয়ার চলমান শুষ্ক আবহাওয়া এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে গাছটির গোঁড়া দুর্বল হয়ে পড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। রবিবার ঘটনাস্থল পরীক্ষা করার কথা রয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন