সদ্য প্রকাশিত
চাকরি

ক্যারিয়ার গড়ুন সিটি ব্যাংকে

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
ক্যারিয়ার গড়ুন সিটি ব্যাংকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাকরির সুযোগ দেবে সিটি ব্যাংক লিমিটেড। ম্যানেজার/ সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ছয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে কোনো ব্যাংক, বহুজাতিক কোম্পানি, স্থানীয় স্বনামধন্য কোম্পানি অথবা সিএ ফিল্ডে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।পুরুষ ও নারী উভয়ই আবেদন  করতে পারবেন।

কর্মস্থল :

ঢাকা

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। এ ছাড়া প্রতিবছর বেতন বাড়ানো হবে ও বাৎসরিক দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://www.thecitybank.com/  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা হাউস সিইএন (সি) ১১, এভিনিউ ১৩৬ (লেভেল-৪), গুলশান-২, ঢাকা ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৮