লাইফ স্টাইল

ক্যারামেল দিয়ে চিকেন কষা রান্না

নিউজ ডেস্ক১৪ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভিন্নধর্মী এই নতুন রান্না কি আগে কখনো খেয়েছেন ? না খেয়ে থাকলে আজই তৈরি করে খান খেতে খুবই সুস্বাদু । রান্না করা ও খুব সহজ ।

 

উপকরণ :

  • চিকেন ১/২ কেজি
  • রসুন বাটা ২ চা চামচ
  • টক দই ১/২ কাপ
  • এলাচ ৩/৪ টি
  • দারুচিনি ২ টি
  • লবন স্বাদ মত
  • চিনি ১ থেকে দেড় টেবিল চামচ
  • গুড়া মরিচ ১ চা চামচ বা স্বাদ মত
  • পিয়াজ ২ টা মিডিয়াম সাইজ ( বেরেস্তা করে নেয়া )
  • কাঁচামরিচ ৪/৫ টি
  • তেল পরিমাণ মত

 

পদ্ধতি :

  • একটি বাটিতে চিকেন ,টক দই ,রসুন বাটা ও লবন দিয়ে মাখিয়ে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে ।
  • মরিচ গুড়া অল্প পানি দিয়ে গুলে রাখতে হবে ।
  • এবার পানে তেল অল্প গরম করে চিনি দিয়ে কেরামেল করে নিতে হবে ।
  • খেয়াল রাখতে হবে কেরামেল যেন পুরে না যায় ।
  • সুন্দর একটা বাদামী কালার আসলে এলাচ দারুচিনি দিয়ে মরিচ গুলা দিয়ে অল্প আচে কষাতে হবে ।
  • এরপর মেরিনেট করা চিকেন গুলো দিয়ে আরোও ভালো মত কষিয়ে পিয়াজ বেরেস্তা দিয়ে কিসুক্ষন নারাচারা দিয়ে ঢেকে রান্না করতে হবে ।
  • প্রয়োজনে অল্প পানি দিতে হবে ।
  • রান্না শেষে কাঁচা মরিচ দিয়ে পছন্দ মত ঘনত্বে নামিয়ে নিতে হবে ।
  • তারপর গরম গরম পরিবেশন করুন পোলাও বা সাদা ভাতের সাথে আর মজা করে খান নতুন এই রান্না ।

সূত্র: অনলাইন