সদ্য প্রকাশিত
খেলা

কোয়ার্টারে ভেনাস, কেরবারের বিদায়

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
কোয়ার্টারে ভেনাস, কেরবারের বিদায়

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছিলেন দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস আর অ্যাঞ্জেলিক কেরবার। চলমান টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ভেনাস উঠলেও বিদায় নিয়েছেন কেরবার।

 

শেষ ৩২ এর ম্যাচে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে ৬-৪, ৬-২ গেমে জয় নিয়ে শেষ ষোলোর ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ভেনাসের সামনে ছিলেন চীনের পেং শুয়াই। ৩-৬, ৬-১ ও ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন আমেরিকান তারকা ভেনাস।

 

সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ৩৬ বছর বয়সী ভেনাসের সামনে কোয়ার্টার ফাইনালে লড়বেন রাশিয়ান এলেনা ভেসনিনা। জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটেন ভেসনিনা।

সূত্র: বাংলা নিউজ