নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল আজহায় কোরবানীর পশু জবাই, বর্জ্য অপসারণ এবং পশু দেহে রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধ বিষয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসকগণের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নানের উদ্যোগে রাজশাহী বিভাগের জেলা প্রশাসকগণের সাথে নিজ নিজ কার্যালয় থেকে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুস্থ গবাদী পশু নিশ্চিতকরণ, গরু মোটাতাজাকরণ সম্পর্কে সচেতন থাকা, পশুর হাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোরবানীর পরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিভাগীয় কমিশনার সঙ্গে কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারন,যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, মলম পার্টি, জাল টাকা এবং পশুদেহে রাসায়নিক ব্যবহার রোধ বিষয়েও ভিডিও কনফারেন্সে আলোচনা করেন রাজশাহী বিভাগের জেলা প্রশাসকগণরা।
বিভাগীয় কমিশনার উদ্যোগে “কোরবানী পশু জবাই, বর্জ্য, রাসায়নিক ব্যবহার রোধে” ভিডিও কনফারেন্সে রাজশাহী জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্স রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, উপ-পরিচালক, স্থানীয় সরকারসহ রাজশাহী জেলার কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স/অ










